রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

ইসকন নিষিদ্ধ ও ভারতীয় অপপ্রচারের প্রতিবাদে বাউফলে বিক্ষোভ

ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ইমাম পরিষদ।
গতকাল পৌর শহরে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের শাহি মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন— উপজেলা মসজিদের ইমাম অধ্যক্ষ মাওলানা মো. হাবিবুল্লাহ, শাহী মসজিদের ইমাম আব্দুর রহমান, সাব-রেজিস্ট্রি অফিসের ইমাম নজরুল ইসলাম, বাউফল সরকারি কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা শাহজাহান প্রমুখ।

বক্তারা বলেন, ইসকনের সদস্যরা চট্টগ্রামে অ্যাডভোকেট আরিফুর রহমানকে হত্যা করেছে। তারা চট্টগ্রামকে ভারতের অংশ করতে চায়। তাদের আগ্রাসন এখানেই শেষ নয়। তারা বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতনের ধুয়া তুলে ভারতে বাংলাদেশি দূতাবাসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে, জাতীয় পতাকার অবমাননা করেছে। ওই সময় মোদি সরকারের পুলিশবাহিনী নীরব ছিল। সম্প্রতি ভারতের হিন্দুরা তিনজন মুসলিমকে হত্যা করেছে। তারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে। শুধু তাই নয় তারা এখন সুফি সাদক খাজা মাইনউদ্দিন চিশতির দরগায় পর্যন্ত হাত উত্তোলনের সাহস দেখিয়েছে।

বক্তারা আরও বলেন, ইসকন নেতা চিম্ময় একজন দেশদ্রোহী। বাংলাদেশের পতাকার অবমাননা করেছেন। এ অপরাধে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেছে। এটা নিয়ে মিডিয়া অপপ্রচার চালিয়ে বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে। আমরা মুসলিমরা বীরের জাতি। তাই যে কোন হামলা প্রতিহত করতে প্রয়োজনে আমরা শহীদ হবো।
বিদেশি কূটনীতিক ও সাংবাদিকদের বাংলাদেশে কোথায় কোন জায়গায় হিন্দু নির্যাতন করা হয়েছে এবং কোথায় ধর্মীয় স্থাপনা ভাঙচুর করা হয়েছে তা সরেজমিনে দেখার আহ্বানও জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page