রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

সাজেক থেকে ফেরার পথে খাদে পড়ে গেল পর্যটকবাহী গাড়ি

পার্বত্য রাঙামাটির সাজেক ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি জিপ গাড়ি পাহাড়ি খাদে পড়ে গেছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউজ পাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ১০ জন পর্যটক আহত হয়েছেন বলে জানা যায়।

আহতরা হলেন, জাকির হোসেন (৩১), সাইফুল (২৭), মোনায়েম (৩৩), কামাল (২৭), শাকিল (২৬), আরফান (২৮) সবুজ (২৭), ইস্রাফিল (২৩), উজ্জল (২৮), সোহেল (৩০)। তারা সবাই আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ধামরাই কারখানায় কর্মরত।

স্থানীয় সূত্র জানায়, তারা সাজেক ঘুরে খাগড়াছড়ি ফেরার পথে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে চালকসহ ১২ যাত্রীর মধ্যে ১০ জন আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আরএমও রিপল বাপ্পি চাকমা বলেন, সাজেক সড়কে দুর্ঘটনার শিকার ১০ জন খাগড়াছড়ি সদর হাসপাতালে এসেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page