রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

নওগাঁয় জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস

উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় জেঁকে বসেছে শীত। গত দুই দিনে শীতের তীব্রতা যেন বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। গতকাল সন্ধ্যার গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বেড়েছে শীতের প্রকোপ। গতকাল থেকে এখন অব্দি নেই সূর্যের দেখা।
নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ ঘন কুয়াশা এবং আকাশ মেঘলা থাকায় শীতের প্রকোপ বেশি। মেঘ এবং ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। ঘন কুয়াশার কারণে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। কুয়াশার কারণে ছোট-বড় যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। এখনো দেখা মেলেনি সূর্যের।
নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকার দিনমজুর আবু বক্কর বলেন, দিন আনি দিন খাই আমরা। শীতের জন্য ঘরে বসে থাকলে তো আর ঘরে ভাত হবে না। এ বছর অনেক আগেই শীত নামছে। গত শীত মৌসুমে জানুয়ারি মাসে যে শীত ছিল এবার মনে হচ্ছে এখনই তার থেকে বেশি হচ্ছে। শীতে অনেক কষ্ট হচ্ছে, পেটের কথা চিন্তা করে এই শীতের মধ্যে কাজ করা লাগতেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page