বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

শহীদ বুদ্ধিজীবী দিবসে বাগেরহাটে ছাত্রদলের সাঁতার প্রতিযোগিতা

এ এইচ নান্টু

বাগেরহাট প্রতিনিধিঃ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর)দুপুরে শহরের মিঠাপুকুরে ব্যতিক্রমধর্মী এই আয়োজনের উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস।

তিনটি গ্রুপে বিভিন্ন বয়সের ২৪ জন সাঁতারু এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। প্রায় ঘন্টাব্যাপি সাতার প্রতিযোগিতার পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম।

জেলা ছাত্রদল নেতা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমেদ, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুর রহমান, বাগেরহাট পৌর বিএনপির সাবেক সম্পাদক সেকেন্দার হোসেন, সদর থানার আহবায়ক ডাঃ হাবিবুর রহমান সিদ্দিকী, সাবেক ছাত্রনেতা শেখ মঈন উদ্দিন আহমেদ, ছাত্রদল নেতা আল ইমরানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, দীর্ঘদিন বাগেরহাটে কোন খেলাধুলার আয়োজন নেই যার কারণে যুবসমাজ মাদকের দিকে আকৃষ্ট হচ্ছে। ছাত্রদলের উদ্যোগে আজকের এই সাঁতার প্রতিযোগিতাকে কেন্দ্র করে মানুষের মধ্যে চাঞ্চল্য ফিরে এসেছে। যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page