রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

সাভারে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছে বসুন্ধরা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সাভারের হেমায়েতপুর এলাকার সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে শ্রমিকরা অবস্থান নেন এবং অবরোধ করে রাখেন। বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেতনের দাবিতে বিক্ষুব্ধ কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন।

শ্রমিকরা জানান, গত মাসের বেতন এখনও বসুন্ধরা গার্মেন্টসের মালিকপক্ষ পরিশোধ করেনি। সেই বেতনের দাবিতে আগেও বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছিল। সেসময় সেনাবাহিনী এসে সমাধানের আশ্বাস দিলে সেসময় শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়। তবে মালিকপক্ষ আজ বেতন পরিশোধ না করায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছে। এসময় অবিলম্বে বকেয়া পাওনা পরিশোধ না করলে কঠোর কর্মসূচি প্রদানের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া  বলেন, শ্রমিকরা তাদের বকেয়া পাওনার জন্য সড়ক অবরোধ করে রেখেছে। তবে আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কিন্তু মালিকপক্ষের কেউ না থাকায় শ্রমিকদের সমস্যার সমাধান করা এখনো সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page