বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন

সাজেকে পর্যটকবাহী গাড়ি উল্টে ৬ শিক্ষার্থী আহত

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে পর্যটকবাহী জিপ গাড়ি উল্টে ৬ জন আহত হয়েছেন। গাড়িটিতে থাকা পর্যটকরা নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছেন সাজেক ইউনিয়ন পরিষদ সচিব বিশ্বজিত চক্রবর্তী।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সাজেক সড়কের শিজকছড়া এলাকায় চাকা পাংচার হয়ে গাড়িটি উল্টে খাদে পড়ে যায়। গাড়িটিতে ১২ জন পযটক ছিলেন। তারা খাগড়াছড়ি থেকে সাজেকে বেড়াতে যাচ্ছিলেন।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, পর্যটকবাহী জিপ গাড়িটি মঙ্গলবার সকালে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্য রওনা হয়েছিল। শিজকছড়া এলাকায় গাড়িটির চাকা পাংচার হয়ে উল্টে যায়। আহত পাঁচজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
সাজেক ইউনিয়ন পরিষদ সচিব বিশ্বজিত চক্রবর্তী বলেন, সাজেক সড়কের শিজকছড়া এলাকায় পযটকবাহী জিপ গাড়ি উল্টে কয়েকজন আহত হন এমন খবর শুনেছি। তারা সবাই নোয়াখালী মহিলা কলেজের ছাত্রী বলে জানতে পেরেছি।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পী চাকমা বলেন, গতকাল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মোট ৬ জন হাসপাতালে এসেছিলেন। তার মধ্যে ৩ জন প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন, বাকি ৩ জন হাসপাতালে ভর্তি ছিলেন। তারাও গতকাল বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page