বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

রাঙামাটিতে ৩টি অবৈধ ইটভাটা বন্ধ করল প্রশাসন

রাঙামাটির কাউখালী উপজেলায় ৩টি ইটাভাটা বন্ধ করেছে কাউখালী উপজেলা প্রশাসন। ইটভাটাগুলোকে ১ লাখ ৫০ হাজার টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল থেকে এসব ইটাভাটা বন্ধে অভিযান পরিচালনা করে কাউখালী উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহামান্য হাইকোর্টের আদেশ প্রতিপালনে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে কাউখালী উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এতে কলমপতি ইউনিয়নের গাড়িছড়া গ্রামের জেবিএম ব্রিকস, আদর্শ গ্রামে অবস্থিত এটিএম ব্রিকস এবং তারাবুনিয়া গ্রামের এম অ্যান্ড সি ব্রিকস নামে ৩টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়। এর আগে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয় এবং এলজিইডির সহায়তায় এক্সকেভেটর দিয়ে কাঁচা ইটগুলো ধ্বংস করা হয়। এ সময় কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, ফায়ার সার্ভিস ও এলজিইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান বলেন, হাইকোর্ট বিভাগের আদেশ মোতাবেক কাউখালী উপজেলায় চলমান ৩টি অবৈধ ইটভাটা আজ অভিযানের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি দুটি ইটভাটার একটিকে ১ লাখ এবং অন্যটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আরেকটি ইটভাটাকে গত সপ্তাহে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছিল। আমরা সাইনবোর্ড টানিয়ে দিয়েছি। ইটভাটাগুলো সম্পূর্ণরুপে বন্ধ থাকবে এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page