বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর মালয়েশিয়ায় আজ থেকে শুরু হচ্ছে। ১৬ দলের টুর্নামেন্টে ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশ মাঠে নামছে আজ। নিজেদের প্রথম ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ নেপাল।
বিশ্বকাপে ভালো করার আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া আক্তার বলেছেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ খেলব। আমাদের দলটা অনেক ভালো। আমরা যদি আমাদের ভূমিকা পালন করতে পারি, আমি জানি আমার দলের শক্তির জায়গা কী, আমরা যদি শক্তির জায়গা নিয়ে লড়াই করি, ভালো কিছুই হবে।’

বিশ্বকাপে অংশ নেওয়ার আগে বাংলাদেশ দল শ্রীলংকা সফর করেছে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে তারা। উল্লেখযোগ্য দিক হলো, প্রথম দুই ম্যাচে শ্রীলংকার বিপক্ষে সেভাবে লড়াই করতে পারেনি। প্রথম টি-টোয়েন্টি ৫ উইকেট ও দ্বিতীয় টি-টোয়েন্টি ৬৫ রানে হেরে যায় তারা। এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তৃতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেট ও চতুর্থ ও শেষ ম্যাচে ২১ রানে পাওয়া জয়ে সিরিজ সমতায় (২-২) শেষ করে তারা। এতে আত্মবিশ্বাসও বেড়েছে নারীদের। এ ছাড়া সম্প্রতি মালয়েশিয়াতেই অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। সেখানে এবার বিশ^কাপ খেলবে তারা।

প্রসঙ্গত, ‘ডি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল ছাড়াও অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। চার গ্রুপের প্রতিটি থেকে তিনটি করে দল যাবে সুপার সিক্সে। সেখানে দুটি গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সেমিফাইনালে। ২ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page