বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

হাজারীবাগে ইডেন কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগের একটি মহিলা হোস্টেল থেকে পুষ্পিতা বিশ্বাস (২১) নামে ইডেন মহিলা কলেজের অনার্স ১ম বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত পুষ্পা জামালপুর সদরের বসাকপাড়া গ্রামের রঞ্জিত বিশ্বাসের মেয়ে। বর্তমানে হাজারীবাগের রোড ৭/
বাসা নম্বর ৯১ এর মহিলা হোস্টেলে থাকতেন।
নিহত শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা জগদীশ জানান, পুষ্পা ঢাকা ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত রাতে হাজারীবাগের মহিলা হোস্টেলের একটি রুমে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন তিনি। পরে অন্যান্য ছাত্রীরা তাকে ঝুলন্ত দেখতে পেয়ে আমাদের খবর দিলে আমরা বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানাই। পরে পুলিশ এসে অচেতন অবস্থায় পুষ্পাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে জানান।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ছাত্রী নিবাসের অন্যান্য শিক্ষার্থীদের জিজ্ঞেস করে আমরা মৃত্যুর কারণ জানতে পারিনি। বিস্তারিত জানার চেষ্টা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page