বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

নিজেকে ‘লক্ষ্মীপেঁচা’ বললেন পরীমণি

চিত্রনায়িকা পরীমণির ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। তার ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের মাঝে অত্যধিক আলোচনা-সমালোচনা হলেও নিজের অভিনয় দক্ষতা দিয়ে কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সরব রয়েছেন। বিভিন্ন সময় নিজের ভালো লাগার বিষয় গুলে ভক্ত-অনুরাগীদের মাঝে তুলে ধরতে পছন্দ করেন পরী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণি মধ্যরাতে আলো আঁধারের মাঝে তোলা কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে নিজেকে ‘লক্ষ্মীপেঁচা’ বলে উল্লেখ করেছেন।
শেয়ার করা ছবিতে দেখা যায়, মধ্যরাতে দোলনায় খোশমেজাজে বসে আছে পরী। এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা অভিনেত্রীর প্রশংসা করলেও অনেকে কটাক্ষ করেছেন।

কটাক্ষ করে এক নেটিজেন লিখেছেন, ‘পেঁচা তো পেঁচাই, পেঁচা আবার লক্ষ্মী হয় কীভাবে?’ আরেকজনের ভাষ্য, ‘অসাধারণ সুন্দর হয়েছে ছবি। নামের সাথে তার অনেক মিল সত্যি সে পরীর মতো সুন্দর যথার্থ তার নাম।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page