বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

ময়মনসিংহে ট্রাকচাপায় এএসআই নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় ডাম্প ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী রুস্তম আলী (৪২) নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন।
শনিবার (৮ জানুয়ারি) রাত ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছার সত্রাসিয়া নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন।

নিহত রুস্তম আলী জেলার মুক্তাগাছা থানায় কর্মরত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়াইল উপজেলার কালিকচ্চ গ্রামের রমজান আলীর ছেলে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এএসআই রুস্তম আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলে উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা এলাকা থেকে নির্ধারিত কর্তব্য (ওয়ারেন্ট তামিল) পালন শেষে মোটরসাইকেলে থানায় ফিরছিলেন এএসআই রুস্তম আলী। পথে সত্রাসিয়া এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন রুস্তম আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page