বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুই কৃষকের

মোঃ নূর-ই- আলম চঞ্চল, শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সাত্তারকান্দি গ্রামে ১২ ফেব্রুয়ারি বুধবার সকাল ৮টার দিকে কৃষি জমিতে বৈদ্যুতিক মটরের সেচ পাম্পের পানি দিতে গিয়ে কৃষক মোঃ আকরাম হোসেন (৪২) ও কৃষি শ্রমিক হানিফ আলী (৪৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেছেন।

কৃষক আকরাম হোসেন সদর উপজেলার সাত্তারকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং কৃষি শ্রমিক হানিফ আলী একই গ্রামের মৃত সমেজ আলীর ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার সাত্তারকান্দি গ্রামের কৃষক ৩ সন্তানের জনক মোঃ আকরাম হোসেন বুধবার সকালে কৃষি শ্রমিক ৫ সন্তানের জনক হানিফ আলীকে সাথে নিয়ে বুধবার সকালে তার বোরো খেতে বৈদ্যুতিক মটরের সেচ পাম্পের পানি দিতে যায়। এসময় বৈদ্যুতিক সেচ পাম্পের মটরের তার লিকেজ থাকায় প্রথমে কৃষক আকরাম হোসেন ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এদিকে কিছু বুঝে উঠার আগে কৃষি শ্রমিক হানিফ আলী আকরাম হোসেনকে বাঁচানোর চেষ্টা চালাতে গিয়ে সেও বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এঘটনায় ওই দুই পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে লাশের সূরতহাল রিপোর্ট তৈরি শেষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page