বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

কুড়িগ্রামে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে আগুনে পুড়ে আইরিন খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব কদমেরতল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আইরিন উপজেলার নাজিমখাঁন ডাংঘাট এলাকার আল আমিন-শিউলি দম্পতির মেয়ে। শিশুটিকে তার নানা আব্দুল হান্নানের বাড়িতে রেখে ওই দম্পতি ঢাকায় চাকরি করেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব কদমেরতল এলাকায় একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। রাতে শিশু আইরিনকে ঘরে রেখে আব্দুল হান্নানের বাড়ির লোকজন ওয়াজ শুনতে যান। এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই একটি ঘরের চারটি কক্ষ ও একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে তালাবদ্ধ থাকা আইরিন আক্তার ঘুমন্ত অবস্থায় মারা যায়।

রাজরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আবু তাহের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরে তালাবদ্ধ থাকা অবস্থায় আইরিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আগুনে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page