রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

পাকিস্তানে সামরিক বাহিনীর অভিযানে ৩০ ‘সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানে দেশটির সেনাবাহিনীর ব্যাপক অভিযানে কমপক্ষে ৩০ জঙ্গি নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন গোলযোগপূর্ণ অঞ্চলে সামরিক বাহিনী এই অভিযান চালায়।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর বলেও পরমাণু অস্ত্রধারী এই দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, পাকিস্তানের সেনাবাহিনী মঙ্গলবার আফগানিস্তান সীমান্তের কাছে নিরাপত্তা অভিযানে অন্তত ৩০ সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করেছে। সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিবেশী আফগানিস্তানের সীমান্তবর্তী অশান্ত দক্ষিণ ওয়াজিরিস্তান উপজাতীয় জেলায় “গোয়েন্দা তথ্য ভিত্তিক” অভিযান পরিচালনা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “এ এলাকায় অবস্থানরত অন্য জঙ্গিদের নির্মূল করার জন্য পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর।”
প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। ইসলামাবাদ আফগানিস্তানের বিরুদ্ধে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির অনুগত জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছে।

এসব জঙ্গি আফগান ভূখণ্ড থেকে তাদের কাজ পরিচালনা করছে বলেও অভিযোগ করেছে পাকিস্তান। যদিও কাবুল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page