বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

প্রতারণার শিকার হয়েছেন অভিনেত্রী মাধুরিমা

ওপার বাংলার অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী। গত সপ্তাহে বোনের সঙ্গে দিল্লিতে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে অনলাইনে হোটেল বুকিং করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন। একটি বিলাসবহুল হোটেল বুক করতে চেয়েছিলেন অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেটে দু’টি নম্বর দেওয়া ছিল। মাধুরিমা সেই নম্বরেই বুকিংয়ের টাকা পাঠান। তারপরেই বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।
অভিনেত্রী মাধুমিরার কথায়, ‘আমাকে একটা স্ক্যানার পাঠানো হয়। ওই নম্বরে টাকা পাঠাতেই দেখলাম আমাকে ব্লক করে দেওয়া হল। নম্বরটাই মুছে দেওয়া হয়। পরে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি জানিয়ে যোগাযোগ করলে তারা দাবি করেন মোবাইল নম্বর দু’টি তাদের নয়।’

অভিনেত্রীর দাবি, হোটেল ভাড়া বাবদ যে টাকাটি তিনি পাঠিয়েছিলেন, শুধু সেটুকুই খোয়া গেছে। ব্যাংক থেকে তার বেশি টাকা এখনও হাতিয়ে নিতে পারেনি প্রতারক।
এ বিষয়ে অবশ্য পুলিশে লিখিত কোনও অভিযোগ দায়ের করেননি মাধুরিমা। তিনি বলেন, ‘পরিচিত সূত্রেই জানতে পারলাম, দিল্লিতে এই ধরনের প্রতারণা এখন বেড়েছে। পুলিশে অভিযোগ জানিয়েও নাকি বেশির ভাগ সময়েই হারানো টাকা ফেরত পাওয়া যায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page