বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

খোলামেলা ছবিতে উত্তাপ ছড়ালেন নুসরাত ফারিয়া

ফিটনেস নিয়ে বরাবরই বেশ সচেতন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রায়সময়ই জিমে ঘাম ঝড়াতে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব স্থিরচিত্র কিংবা ভিডিও নিয়মিত শেয়ার করে থাকেন তিনি।
কখনো মেকআপহীন ছবি আবার কখনো আকর্ষণীয় ফিগারে ভক্তদের হৃদয়ে ঝড় তুলতে জুড়ি নেই নুসরাত ফারিয়ার।

বুধবার নিজ ফেসবুক স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে আকর্ষণীয় ফিগারে ধরা দিয়েছেন অভিনেত্রী।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজ মোবাইলেই সেলফি তুলেছেন ফারিয়া। এসময় তার পরণে ছিল কালো ব্রালেট ও ধুসর রঙের ট্রাউজার।
এর আগে কালো টপসেও উত্তাপ ছড়াতে দেখা গেছে এই নায়িকাকে। সেসব ছবিতে ভক্তরাও বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ ফারিয়ার সাহসী লুকের প্রশংসা করেছেন, কেউ আবার খোলামেলা পোশাকের সমালোচনায় মেতেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত ফারিয়া ব্যাপক জনপ্রিয়। শুধু ফেসবুক পেজেই তাকে অনুসরণ করে ৭০ লাখের বেশি ভক্ত। এ ছাড়া তার প্রোফাইলে আছে আরও ৫ লাখের বেশি অনুসারী। আর ইনস্টাগ্রামে আছে তার ৪০ লাখের বেশি অনুসারী।
ফারিয়ার অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। নানা সময় তিনি দেশ-বিদেশের নামিদামি ব্র্যান্ডের মডেল হিসেবেও কাজ করেছেন। তাই মডেলিংয়ের প্রতি তার ভালোবাসা শুরু থেকেই। তাই তো বিশ্বের তারকা মডেলদেরও নিয়মিত খোঁজ রাখেন এই তারকা।

নুসরাত ফারিয়া মডেলিং ও অভিনয়ের বাইরে পড়াশোনাতেও বেশ মনোযোগী। ক্যারিয়ারের এই ব্যস্ত সময়ে ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন নুসরাত ফারিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে দেশটিতে যাবেন এ নায়িকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page