বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

শৈলকুপায় তিনজনকে গুলি করে হত্যা, জাসদ গণবাহিনীর দায় স্বীকার

ঝিনাইদহের শৈলকুপার রামচন্দ্রপুরে তিনজনকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার দায় স্বীকার করে গণমাধ্যমকর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছেন জাসদ গণবাহিনীর নেতা কালু। স্থানটি কুষ্টিয়া জেলার সীমানার কাছাকাছি এই হত্যার ঘটনাস্থলে গুলির খোসা পড়ে ছিল বলে জানা গেছে।

চরমপন্থি নেতা কালুর পাঠানো ক্ষুদে বার্তায় বলা হয়েছে, সন্ধ্যায় রামচন্দ্রপুর খালের মধ্যে তিনজনকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে।’ সড়কের ওপর দুটি মোটরসাইকেল পড়ে আছে।

চরমপন্থিরা ঘোষণা করেছেন, “ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর ও খুলনাবাসীর উদ্দেশ্যে জানানো যাইতেছে যে, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা, অসংখ্য খুন, গুম, দখলদারি, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিণাকুণ্ডু নিবাসী মো. হানিফ তার দুই সহযোগীসহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন। অত্র অঞ্চলের হানিফের সহযোগীদের শুধরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। অন্যথায় আপনাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে।”

এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মন্জুর মোর্শেদ বলেছেন, “তিনজনের লাশ পাওয়া গেছে। আমরা খোঁজখবর নিচ্ছি।”

স্থানীয়রা জানিয়েছেন, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা হানিফের বাড়ি হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের আহাদনগর গ্রামে। সম্প্রতি জেল থেকে বেরিয়ে তিনি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।”

স্থানীয়রা আরও জানান, যে এলাকায় হত্যাকাণ্ডের কথা শোনা যাচ্ছে, সেটি শৈলকুপার মধ্যে। এলাকাটি নির্জন।

হানিফের একজন স্বজন বলেছেন, হানিফ মারা যাননি। অন্য কয়েকজন মারা গেছেন বলে তারা জানতে পেরেছেন। সন্ধ্যায় ওই এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে কেউ মারা গেছে, নাকি আহত হয়েছে– তা নিশ্চিত করতে পারেনি ওই সূত্র।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page