রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

২ ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। সামরিক যানের ভেতর থেকে ওই দুই শিশুর পিঠ লক্ষ্য করে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়।
এর মধ্যে এক শিশুকে তার বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলি করে ইসরায়েলি সেনারা। রোববার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী দুই ফিলিস্তিনি শিশুকে পেছন থেকে পিঠে গুলি করে হত্যা করেছে। নিহত শিশুদের একজন হচ্ছে আইমান নাসের আল-হাইমুনি। ১২ বছর বয়সী এই শিশু হেবরনে নিহত হন এবং ১৩ বছর বয়সী রিমাস আল-আমোরি জেনিন গভর্নরেটে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওয়াফা বার্তাসংস্থা নিশ্চিত করেছে।
আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী আল-হাইমুনির ওপর এমন সময়ে গুলি চালায় তিনি হেবরনের দক্ষিণে আত্মীয়দের সাথে দেখা করতে যাচ্ছিলেন। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
অন্যদিকে আল-আমোরিকে পেটে গুলি করা হয় এবং তাকে জেনিন সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করা হয়। ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল – প্যালেস্টাইন (ডিসিআইপি) জানিয়েছে, শুক্রবার বিকেলে জেনিন এলাকায় নিজের পরিবারের বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়।

ডিসিআইপি জানিয়েছে, আল-আমোরি কাছ থেকে আনুমানিক ৫০ মিটার দূরে অবস্থানরত সাঁজোয়া যানে থাকা একজন ইসরায়েলি সৈনিক তাকে উদ্দেশ্য অন্তত পাঁচটি গুলি ছুড়েছিলেন এবং এসব গুলি পেছন থেকে পিঠে আঘাত করে।

ইসরায়েলি সামরিক বাহিনী নাবলুস, তুলকারেম, জেনিনে রাতের আঁধারেসহ বেশ কয়েক সপ্তাহ ধরে অধিকৃত পশ্চিম তীরে বড় আকারের অভিযান চালাচ্ছে এবং এর মধ্যেই বর্বর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page