বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

এমন সুযোগ জীবনে একবার আসে : তামান্না ভাটিয়া

নতুন সফর শুরু করতে মহাকুম্ভে গেছেন দক্ষিণী অভিনেত্র তামান্না ভাটিয়া। সালোয়ার ও কুর্তা পরেই কুম্ভে পৌঁছান এ অভিনেত্রী, সঙ্গে যান তার পরিবারও। ত্রিবেণি সঙ্গমে ডুব দেওয়ার ব্যাপারে পরিবারকে সহযোগিতা করতেও দেখা যায় তাকে।
এ সময় অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘জীবনে এমন সুযোগ একবার আসে, তেমনই একটা সুযোগ আমি পেয়েছি। অনেক মানুষকে এখানে দেখতে পাচ্ছি। আমার মনে হয়, কষ্ট ও যন্ত্রণা থেকে আমরা সবাই মুক্তি পেতে চাই।’
তামান্নার কথায়, ‘সবাই এখানে এসেছেন নিজের কিছু বলার উদ্দেশ্য নিয়ে। তাই এখানে আসার সুযোগ ছাড়া যায় না। সেজন্য সকলকে সঙ্গে নিয়ে আসতে পেরে ভালো লাগছে। মানুষের বিশ্বাস ও ভক্তির জন্যই এত বড় একটা সমাগম সম্ভব হচ্ছে।’

‘ওডেলা ২’ ছবির ঝলকেও তামন্নাকে সন্ন্যাসিনীর বেশে দেখা গেছে। গেরুয়া ও খয়েরি রঙের পোশাকের সঙ্গে রুদ্রাক্ষের মালা। কপালে তিলক। ছবির প্রথম ঝলক প্রকাশের অনুষ্ঠানে তেলুগু ভাষায় বক্তব্য রাখেন তামন্না।
মহাকুম্ভে এসে ছবির ঝলক প্রকাশ্যে আনায় নিজেকে ‘সৌভাগ্যবতী’ বলেও মন্তব্য করেন তিনি। ‘ওডেলা রেলওয়ে স্টেশন’ মূলত একটি ক্রাইম থ্রিলার ছিল। তার সিক্যুয়েল ‘ওডেলা ২’-ও একই ধারার ছবি বলে জানা যাচ্ছে। ঝলকে তামান্নাকে দেখে ইতোমধ্যেই মুগ্ধ অনুরাগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page