বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

সেন্সর আনকাট ছাড়পত্র পেল ফারজানা সুমি’র ‘আতরবিবিলেন’

বিনোদন প্রতিবেদক :
.
মুক্তি প্রতীক্ষিত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘জলরঙ’ এর কেন্দ্রীয় চরিত্রে অসাধারণ অভিনয় চলে এসেছেন তরুণ প্রজন্মের মডেল – অভিনেত্রী ফারজানা সুমি। এই অভিনেত্রী নতুন একটি সুখবর জানালেন। তার অভিনীত আরেকটি চলচ্চিত্র ২৪ ফেব্রুয়ারি সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ছবিটির নাম ‘আতরবিবিলেন’। এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। ছবিটি নির্মিত হয়েছে নতুন প্রযোজনা সংস্থা টাইমস মিডিয়ার ব্যানারে।

নির্মাতা মিজানুর রহমান লাবু’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে আতরবিবিলেন ছবির আতরবিবি চরিত্রটি রূপায়ণ করা প্রসঙ্গে ফারজানা সুমি বলেন, ছবির গল্পে আতরবিবি সমাজের একটি স্বাভাবিক মেয়ের মতো বাঁচার স্বপ্ন দেখে। নিজের একটা সুখের জীবন কাটানোর অনেক স্বপ্ন তার। কিন্তু এই সমাজে ভদ্রবেশী কিছু ভয়ংকর স্বার্থলোভীর স্বার্থ উদ্ধারের জন্য বার বার বলী হতে হয় আতরবিবিকে। তার জীবনে নানান ঘাত প্রতিঘাতের ঘটনা ঘটতে থাকে। পুরো ছবিতে ওঠে আসে আতর বিবির সংগ্রামী জীবন। তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনাকে এক সুতোয় বেঁধে নির্মাতা এগিয়ে নিয়েছেন এই ছবির কাহিনী। কাহিনীর পরতে পরতে রয়েছে আতরবিবির সংগ্রামী জীবন।

নাম ভূমিকায় অভিনয় করার প্রতিক্রিয়া জানতে চাইলে ফারজানা সুমি বলেন, আতরবিবিলেন ছবির নাম ভূমিকায় অভিনয় করে অসাধারণ ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। যদিও নির্মাতা লাবু ভাইয়ের কল্পনায় ভাসা আতরবিবি হওয়া খুব সহজ ছিল না। এই চরিত্রের জন্যে আমাকে অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। তারপরেই আমি ক্যামেরার সামনে আতরবিবি সেজেছি। নির্মাতার চাহিদা অনুযায়ী অভিনয়ের সর্বোচ্চ চেষ্টা করেছি। এই চরিত্রটি ফুটিয়ে তুলতে আমার চেষ্টার কোনো ত্রুটি ছিলো না। অসম্ভব রকমের পরিশ্রম করে এই ছবির শুটিং করেছি। নির্মাণ শেষে পুরো ছবিটি দেখে খুবই ভালো লেগেছে আমার বিশ্বাস – এটি দর্শকদেরও ভালো লাগবে। আর তাদের ভালো লাগলেই আমার এবং ছবির পুরো ইউনিটের কষ্ট স্বার্থক হবে বলে মনে করি।

নির্মাতা সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও খাগড়াছড়ি, কুয়াকাটা, নেত্রকোনা কলমাকান্দা, দৌলতদিয়া যৌনপল্লী, রাজবাড়ি, গোয়ালন্দ, ফরিদপুর ইত্যাদি স্থানে আতরবিবিলেন ছবিটির শুটিং হয়েছে। ছবিতে ফারজানা সুমি’র বিপরীতে অভিনয় করেছেন গোলাম মুস্তফা প্রকাশ। এছাড়াও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত প্রমুখ। ছবিটির চিত্রগ্রহণ করেছেন আসাদুজ্জামান মজনু। সম্পাদনায় তৌহিদ হোসেন চৌধুরী। স্থিরচিত্রগ্রাহক শাহ সুলতান এবং রূপসজ্জাকর জামাল। নৃত্য পরিচালনা করেছেন জাকির ও রোহান বেলাল। সঙ্গীত পরিচালনায় আকাশ মাহমুদ। সেট ডিজাইনার ফরিদ হোসেন।

নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ঈদ কিম্বা ঈদ পরবর্তী কোনো সুবিধাজনক সময়ে ছবিটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে। সেই ভাবনা থেকেই ছবিটি মুক্তির প্রক্রিয়ায় যুক্ত হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page