রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

বলিভিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত অন্তত ৩৭

আমেরিকার দেশ বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। যাত্রীবাহী দুই বাসের মধ্যে সংঘের্ষর ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটে।
অবশ্য বাস দুটির চালক দুর্ঘটনায় বেঁচে গেছেন। তাদের মধ্যে একজনের অবস্থা স্থিতিশীল থাকলেও অন্যজন ইনটেনসিভ কেয়ারে রয়েছেন। শনিবার (১ মার্চ) রাতে পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, বলিভিয়ায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ৩৭ জন মারা গেছেন এবং আরও ৩০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর উয়ুনি থেকে প্রায় ৫ কিলোমিটার (৩ মাইল) দূরে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ কমান্ডার উইলসন ফ্লোরেস বলেছেন, একজন চালক নিবিড় পরিচর্যায় রয়েছেন এবং অন্যজন স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
বলিভিয়ার মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত কোচের বডি কার্যত ছিঁড়ে গেছে এবং বিভিন্ন লাগেজ রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাস দুটি বলিভিয়ার পোটোসি বিভাগের উয়ুনি এবং কোলচানির মধ্যে দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনাকবলিত বাস দুটির মধ্যে একটি বাস পশ্চিমাঞ্চলীয় শহর ওরুরোতে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ১০টায় মধ্যে যানবাহনগুলো উদ্ধার করা হয় এবং আহতদের ওরুরো ও পোটোসি উভয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যারা মারা গেছে তাদের পরিচয় এখনও জানা যায়নি এবং আহতদের অবস্থা ঠিক কী সেটিও এখনও নির্ধারণ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page