বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

আম্বানিরা টাকা ওড়ায় বলে অন্যদের সংসার চলে: মিকা সিং

গত বছর খবরের শিরোনামে উঠে এসেছিল ভারতের ধনকুবেরে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। দীর্ঘ দিন ধরে চলেছিল সেই বিয়ের অনুষ্ঠান। দেশ-বিদেশ থেকে বহু অতিথির সমাগম হয়েছিল সেই বিয়েতে। এমনকি, সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গিয়েছিল বিয়ের একটি অনুষ্ঠানে।
আম্বানির এই রাজকীয় বিয়ে নিয়ে ছিল বিশ্বব্যাপী আলোচনা। এর পাশাপাশি নানা সমালোচনার মুখেও পড়ে আম্বানি পরিবার। কোটি কোটি টাকা ওড়ানোর কথা তুলেছিল নিন্দুকেরা। তাই আম্বানিদের পক্ষ নিয়ে নিন্দুকদের জবাব দিলেন বলিউড তারকা মিকা সিং।
বলে রাখা ভালো, আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে গান গেয়েছিলেন মিকা সিং। ভালো পারিশ্রমিকও নিয়েছিলেন সেখান থেকে। মিকা সিং বলেছেন, ‘লোকজন বলে, অনেক টাকা ওড়ানো হয়েছে। এই টাকা ওড়ানোর জন্য কত লোকের সংসার চলছে। তা হলে এটাকে তো আশীর্বাদ বলা উচিত। আমি কিন্তু তোষামোদ করছি না।’

খবর ছড়িয়েছিল, বহু অতিথিকে নাকি আম্বানিদের পক্ষ থেকে ২ কোটি রুপি দামের ঘড়ি উপহার দেওয়া হয়েছিল। যদিও মিকা এমন কোনো উপহার পাননি বলে জানান। এ প্রসঙ্গে সংগীতশিল্পী আগেও বলেন, ‘আমি অনন্ত আম্বানির বিয়েতে গান গাইতে গিয়েছিলাম। সকলকে অনেক টাকা দিয়েছেন তিনি। আমাকেও দিয়েছেন। কিন্তু একটা বিষয়ে আমার রাগ ছিল, কারণ আমি ওই দামি ঘড়িটা পাইনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page