বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

কবে বিয়ে করছেন বনি-কৌশানী?

টালিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জি। পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও তাদের প্রেমের গল্প সবার জানা। তারা নিজেরাও কখনো লুকোছাপা করেন না। সরাসরি একে-অপরকে ভালোবাসা নিবেদন করেন, একান্ত মুহূর্তগুলো তুলে ধরেন ভক্তদের কাছেও।
এদিকে বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত এ তারকাজুটির বিয়ের বিষয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পিয়া বলেন, ‘আর কবে বিয়ে করবে বলুন তো, আমি যে কী চিন্তায় আছি।’

অভিনেতার মায়ের কথায়, ‘ছেলেটা আমার বিয়ে করছে না। কবে করবে কে জানে?’ পিয়ার বক্তব্য, ছেলে নাকি তাকে বলেন, এই তো পরের বছরই বিয়ে করব। কিন্তু একটা না একটা ছবির কাজ চলে আসেই, বিয়েটা আর হয় না।
বনি সেনগুপ্ত বিয়ের বিষয়ে বলেন, ‘মা অনেকদিন থেকেই চাইছেন আমি আর কৌশানী বিয়ে করে নিই। আমাদেরও তাই-ই ইচ্ছে। অনেক প্ল্যানিংও করে রাখা আছে। কিন্তু ওই যে সিনেমার কাজ এসে যাচ্ছে, আমরা শুটিংয়ে মেতে উঠছি। আর বছর পিছতে থাকছে।’

কৌশানী ভাষ্য, ‘জীবনে সব কিছু প্ল্যান করে করা উচিত। অনেক সময় প্ল্যান করলেও সঠিক সময় কিছু হয় না। সবই ভাগ্যের ব্যাপার। যখন বিয়ে হওয়ার থাকে, তখনই হয়। সেই সময়টা এলে আমি আর বনি বিয়েটা করে নেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page