বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

ওমরাহ হজ করতে মক্কায় চিত্রনায়িকা বর্ষা

ঢালিউড চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। শোবিজের পাশাপাশি নিজের ব্যক্তিজীবন নিয়েও ব্যস্ত থাকেন তিনি; নিয়মিতই পালন করেন ধর্মীয় আচার-রীতি। এদিকে চলছে পবিত্র রমজান মাস, এরই মধ্যে ওমরাহ হজ পালন করতে মক্কায় গেছেন অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক মাধ্যমে খবরটি জানান বর্ষা নিজেই; সঙ্গে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন তিনি।

ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন, আমিন। আমার আত্মাটা রেখে গেলাম। ইনশাআল্লাহ আবার ফিরে আসব।’
এদিকে গণমাধ্যমে বর্ষা জানিয়েছেন, গত ৬ মার্চ ওমরাহ পালনের উদ্দেশে পবিত্র নগরী মক্কায় পৌঁছান তিনি। আগামী ১৩ মার্চ তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে অনন্ত-বর্ষা জুটির নতুন সিনেমা ‘নেত্রী দ্য লিডার’। সর্বশেষ এ অভিনেত্রীকে দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়। মোহাম্মদ ইকবালের পরিচালনায় এতে স্বামী অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page