বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

রাজ কাপুরের ভূমিকায় দেখা গেল কারিনাকে

সম্প্রতি এক অ্যাওয়ার্ড শো-তে রাজ কাপুরের বিভিন্ন গানের সঙ্গে পারফর্ম করে নিটিজেনদের মন জয় করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তাকে ‘মেরা জুতা হ্যায় জাপানি’ বা ‘পেয়ার হুয়া ইকরার হুয়ার’-র মতো গানে পারফর্ম করতে দেখে খুশি হন উপস্থিত দর্শক আর নায়িকার অনুরাগীরা।
পারফর্ম করার আগে কারিনা বলেছিলেন, ‘এই বছরের অনুষ্ঠানটা আমার জন্য বিশেষ। কারণ আমি রাজ কাপুরের জনপ্রিয় গানগুলো মঞ্চে নাচের মাধ্যমে পরিবেশন করতে চলেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে সেই পারফরম্যান্স।’
রবিবার রাতে ভারতের জয়পুরে কারিনা কাপুর যে দর্শকদের মন জয় করতে পেরেছেন তা তার নাচের ভাইরাল ভিডিও দেখেই বোঝা যায়।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিনার বিভিন্ন গানের সঙ্গে পারফর্মের ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে নেটিজেনরাও বেশ প্রশংসা করেছেন। ভাইরাল হওয়া ভিডিওর কমেন্ট বক্সে একজন লেখেন, ‘কারিনাই বোধহয় রাজ কাপুরের যোগ্যতম উত্তরাধিকারী।’

অন্য একজন মন্তব্য করেন, ‘এই পারফরম্যান্সে রণবীর কাপুর, কারিশমা কাপুরও অংশ নিলে আরও ভালো লাগত। দশর্করা সারা জীবন মনে রাখার মতো নাচ দেখতে পারতেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page