বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

‘অন্যতম সেরা পুরুষ ছিলে তুমি’

বলিউড অভিনেত্রী রানি মুখার্জি ও কাজলের দুর্গাপূজায় মধ্যমণি হয়ে থাকতেন তাদের চাচা দেব মুখোর্জি। শুক্রবার মারা গেছেন তিনি। মৃত্যুকালে দেবের বয়স হয়েছিল ৮৩ বছর।

মুখার্জি বাড়ির পূজায় অতিথিদের স্বাগত জানাতে দেখা যেত তাকে। কাজল ও রানির ছায়াসঙ্গী হয়ে থাকতেন দেব। ঘুমের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।
এদিকে চাচাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন যে, ‘প্রত্যেক দুর্গাপূজায় আমরা একসঙ্গে ছবি তুলতাম। সাজগোজ করে সেই সময় আমাদের সকলকেই দেখতে সুন্দর লাগে। ওকে ছাড়া এই পৃথিবী কল্পনাই করতে পারছি না।’
অভিনেত্রীর কথায়, ‘আমার চেনা অন্যতম সেরা পুরুষ ছিলে তুমি। তোমার আত্মার শান্তি কামনা করি। তোমাকে আমরা ভালোবেসে যাব। তোমাকে মনে রাখব। প্রতিদিন তোমাকে আমাদের মনে পড়বে।’

তিনি আরও লিখেন, ‘কাউকে খুব ভালোবাসলে পুরস্কার হিসেবে আমরা শোক পাই। এই শোক কখনোই মুছে যাবে না। শুধু সময়ের সঙ্গে আমরা শোকের সঙ্গে সহাবস্থান করতে শিখে যাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page