বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

ঐ কিরে? ব্যবসা করতে দেন ওনারে! অভিনেতা শামীম হাসান

সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারের এক তরমুজ বিক্রেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন। তার মুখ থেকে বের হওয়া “ওই কিরে ওই কিরে”, “মধু রসমালাই”—এমন নানা মন্তব্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়ার পর প্রতিদিন তার দোকানে মানুষের ভিড় লেগেই আছে। অনেকে কৌতূহলবশত ভিড় জমাচ্ছেন, ভিডিও করছেন, যা তার ব্যবসার জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। ক্রেতারা দোকানে আসতে সংকোচ বোধ করছেন। ফলে তিনি তরমুজ বিক্রি করতে পারছেন না। তার প্রায় দেড় লাখ টাকার তরমুজ অবিক্রিত থেকে গেছে, যা তাকে হতাশায় ফেলে দিয়েছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার। রোববার দিবাগত রাতে তিনি লিখেছেন, ‘তরমুজ ব্যবসায়ীকে দিয়ে সবাই ফেসবুকে বা নিজের ব্র্যান্ডিং করে ডলার কামাইলো, অপরদিকে ঐ তরমুজ ব্যবসায়ী নিজের তরমুজ বিক্রি করতে না পেরে কাঁদছে, তার দেড় লাখ টাকার তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে।’

সেই ব্যবসায়ীকে ব্যবসা করতে দেওয়ার আহ্বান জানিয়ে শামীম লেখেন, ভাইরাল হওয়ার লোভই আলাদা! জুশ আছে, সবাই তোমার পাশে আছে! জুশ খাওয়া শেষ, বিদায় বাংলাদেশ! লোকটার জন্য মায়াই লাগতেসে। ঐ কিরে? ব্যবসা করতে দেন ওনারে!
শামীমের মতো অনেক নেটিজেনরাই ফেসবুকে পোস্ট দিয়ে সেই তরমুজ ব্যবসায়ীকে নিয়ে ভিডিও বানানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বরং তাকে সুন্দরভাবে ব্যবসা করতে দেওয়ার পরিবেশ তৈরি করে দিতে বলেছেন।
বিষয়গুলো নিয়ে ইতোমধ্যেই বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তি ভাইরাল তরমুজ বিক্রেতার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। অনেকেই তার তরমুজগুলো কিনে নেওয়ার আগ্রহ দেখিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page