বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

আবারও বিয়ের পিঁড়িতে মধুমিতা, চলছে প্রস্তুতি

বসন্ত চলে গেলেও টলিউডে এখনও প্রেমের মৌসুম লেগে আছে। শুধু প্রেমই নয়, পরিণতি পেতে চলেছে ভালবাসা। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুমিতা সরকার। এই সুখবর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
প্রেমিক দেবমাল্যর সঙ্গে ছবি ভাগ করে মধুমিতা লেখেন, ‘এ বছর ডিসেম্বর বা আগামী বছর আমরা বিয়ের পরিকল্পনা করছি। আমাদের দু’জনেরই শীতকাল খুব প্রিয়। ততদিন অবধি পাহাড়ে আরও সুন্দর মুহূর্ত তৈরি করছি।’

অভিনেত্রী আরও লেখেন, ‘২০১৯ সালে আমাদের প্রথম দেখা হয়েছিল। কিন্তু কোনওভাবে যোগাযোগ থাকেনি সেসময়। এরপর কয়েকমাস আগে আবার আমাদের কথাবার্তা শুরু হয়। বন্ধুত্ব দিয়েই সম্পর্কটা শুরু হয়েছিল। এরপর বাকিটা ইতিহাস।’
বিয়ের খুঁটিনাটি নিয়ে মধুমিতা বলেন, ‘ছোটবেলার বন্ধুত্ব থেকে বহু বছর পর যোগাযোগ, তারপর প্রেম, অবশেষে একসঙ্গে থাকার সিদ্ধান্ত। বিয়ের তোড়জোড় চলছে। পাহাড় আমাদের দু’জনেরই প্রিয়, তাই এখন ঘুরতে চাই আরও বেশি, যাবতীয় কাজও সেরে নিচ্ছি। কারণ এরপর বিয়ের প্রস্তুতি শুরু হবে।’
প্রসঙ্গত, দেবমাল্যর সঙ্গে প্রেম কোনওদিন লুকিয়ে রাখেননি মধুমিতা। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন দু’জনের কাটানো সুন্দর মুহূর্ত। একাধিক সাক্ষাৎকারেও কথা বলেছেন প্রেমিককে নিয়ে। তখনই জানিয়েছিলেন বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের সময় এসেছে।

এর আগেও বিয়ের পিঁড়িতে বসেছিলেন মধুমিতা। অভিনেতা সৌরভকে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারে বিচ্ছেদের পর নতুন করে অভিনেত্রীর জীবনে বইছে প্রেমের হাওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page