রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

থাইল্যান্ডে বহুতল ভবন ধসে ছড়িয়ে পড়ল সুইমিং পুলের পানি

মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, তাতে কেঁপে উঠেছে থাইল্যান্ডও। কম্পনের ধাক্কায় থাইল্যান্ডের একটি বহুতল ভবন ধসে পড়েছে এবং ভবনের সবচেয়ে উপরের তলার সুইমিংপুলের পানি সড়কে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২ টার দিকে মিয়ানমারের আঘাত হানে ৭ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্রস্থল বা এপিসেন্টার ছিল সাগাইং শহরে ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে। ব্যাপক এই ভূমিকম্পের ধাক্কা লাগে ব্যাংককেও।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুসারে, মিয়ানমারে ৭.৭ এবং ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এছাড়া থাইল্যান্ড এবং এই অঞ্চলের অন্যান্য স্থানেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
ভূমিকম্পে মিয়ানমারের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বেশি তথ্য জানা যায়নি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাইল্যান্ডে ভবন ধস ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। তার মধ্যে ভবন থেকে সুইমিং পুলের পানি ছড়িয়ে পড়ার ভিডিওটিও রয়েছে। পার্শ্ববর্তী একটি ভবন থেকে এক ব্যক্তি ভিডিওটি ধারণ করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
ভূমিকম্পে এখনও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page