বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

১৫১ বোতল বিদেশি মদসহ যাত্রাবাড়ীতে মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৫১ বোতল বিদেশি মদসহ মো. সিরাজুল মল্লিক ওরফে সিরাজ (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-রমনা বিভাগ।
সোমবার (১৪ এপ্রিল) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান,

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় মাদক কারবারি নারায়ণগঞ্জ থেকে একটি ট্রাকযোগে মাদকসহ গুলিস্তান এলাকায় যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযানে যায় ডিবি-রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। পরে যাত্রাবাড়ী চৌরাস্তা ফ্লাইওভারের নিচে ট্রাকটি শনাক্তের পর ডিবির টিম ট্রাকটিকে থামার সংকেত দেয়।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ট্রাকটি জব্দ করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে চালকের সিটের পেছনের বস্তার ভেতর বিভিন্ন ব্র্যান্ডের ১৫১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ ঘটনায় সিরাজুল মল্লিক ওরফে সিরাজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত সিরাজুল মল্লিক দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা সিলেট ও কুমিল্লা থেকে অবৈধ বিদেশি মদ সংগ্রহ করে যাত্রাবাড়ী এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করেছেন।

গ্রেপ্তার সিরাজুল মল্লিকের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page