বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলনে নতুন কমিটি ঘোষণা

জহিরুল ইসলাম কচিকে সভাপতি এবং মোহাম্মদ নূরউল্লাহকে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কমিটি ঘোষণা করল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ। গত শনিবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার কক্ষে দিনব্যাপি ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৫’ হয়। পরে বিকেল সোয়া ৫টার দিকে সাংবাদিকদের সামনে নতুন কমিটির নাম ঘোষণা করেন অধ্যাপক আব্দুস সেলিম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, সম্মেলনে সারাদেশ থেকে ৪০টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত হয়েছেন আরও পাঁচটি সংগঠনের প্রতিনিধিরা। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চলচ্চিত্র সংসদগুলোর প্রতিনিধিরা তাদের নিজ নিজ সংগঠনের কার্যক্রমের বিবরণ দেন।

আলোচনায় উঠে আসে চলচ্চিত্র প্রদর্শনী আয়োজনের চ্যালেঞ্জ, দর্শক সংকট, আর্থিক সীমাবদ্ধতা এবং মানসম্পন্ন চলচ্চিত্রের অভাবের মতো বিভিন্ন সমস্যা। একইসাথে, তৃণমূল পর্যায়ে চলচ্চিত্র সংস্কৃতির বিকাশ, নতুন দর্শক তৈরি এবং স্থানীয় প্রতিভাকে সুযোগ দেওয়ার মত সম্ভাবনাগুলোও সম্মেলনে আলোচিত হয়।
অধ্যাপক আব্দুস সেলিম বলেন, ‘যারা দায়িত্ব নিয়েছেন, সংগঠনকে সবার জন্য উন্মুক্ত রাখবেন এবং তরুণ চলচ্চিত্র সংসদকর্মীদের দাবি অনুযায়ী প্রান্তিক সংগঠনগুলোর বিকাশের প্রতিও মনযোগী হবেন।’

বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইিটজের সভাপতি হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করে জহিরুল ইসলাম কচি বলেন, ‘নতুন পরিবির্তত পরিস্থিতিতে চলচ্চিত্র আন্দোলনের আয়োজন ও ভাবনা আধুনিক বাস্তবসম্মত থাকা উচিৎ। সম্মেলনের মাধ্যমে প্রান্তিক কণ্ঠস্বর শোনা হয়েছে, তা বাস্তবায়ন করা হবে।’
সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ নূরউল্লাহ। তিনি বলেন, ‘এই সম্মেলনের মূল উদ্দেশ্য হল দেশের চলচ্চিত্র সংসদগুলোকে একটি প্ল্যাটফর্মে একত্রিত করা এবং তাদের সমস্যা ও সম্ভাবগুলো সম্পর্কে অবগত হওয়া। ফেডারেশন ভবিষ্যতে এই সংসদগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

সম্মেলনে উপস্থিত সংসদগুলো সরকারের পৃষ্ঠপোষকতা নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের সাথে অ্যাডভোকেসি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পদক্ষেপ নেওয়ার জন্য নেতৃবৃন্দকে দাবি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page