বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

ফারিণের এক হাতে ফুল, আরেক হাতে কুড়াল কীসের ইঙ্গিত?

নাটক, ওয়েব কনটেন্ট, সিরিজের পর এবার পূর্ণাঙ্গ সিনেমার নায়িকা হওয়ার পথে অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এখন নির্মাতা সঞ্জয় সমাদ্দারের সিনেমা ‘ইনসাফ’- এর নায়িকা তিনি! আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে সিনেমাটিতে ফারিণ এর লুক নানা প্রশ্ন বাঁধাল দর্শকের মনে।
রোববার সন্ধ্যায় ছবির একটি পোস্টার উন্মোচন করা হয়। আর তাতে আটকে যায় চোখ! কারণ পোস্টারে ফারিণকে দেখা যায় এক রহস্যময়ীর অবতারে।

পোস্টারে লক্ষ্য করলে দেখা যায়, ফারিণের আবেদনময়ী লুক, খয়েরি রক্তের গ্ল্যামারাস পোশাক, পায়ে হাই হিল। মুখে রক্তের ছিটে ফোঁটা। চারপাশে আহত হয়েছে পড়ে আছে দু-চারজন! তাদের কারও হাত, কারও পা দেখা যাচ্ছে।

শুধু তাই নয়, সেই পোস্টারে দেখা যায়, ফারিণের এক হাতে রক্তমাখা কুড়াল, আরেক হাতে গোলাপ। আর পোস্টারটি প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই।’
পরিচালক সঞ্জয় সমাদ্দার জানিয়েছেন, মূলত মানবিক সম্পর্কের গল্প নিয়ে তৈরি এই ছবিটি। আর সেখানে জাহান চরিত্রে দেখা যাবে ফারিণকে। বলেছেন, ‘এতে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স সবই থাকবে। গল্পের ইমোশন ঠিক রেখে ঈদের ছবির প্যাকেজ হিসেবে বানানো হয়েছে। সেইসঙ্গে গল্পে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যা দেখে বোঝা যায় এগুলো বাংলাদেশের ছবি।’

নাটক, ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম হয়ে এবার মূলধারার বাণিজ্যিক সিনেমায় আসলেন তাসনিয়া ফারিণ। আর সঞ্জয় সমাদ্দারের এই ছবির প্রথম ঝলকেই ভালোবাসা ও ভয়াবহতার ইঙ্গিত দিলেন সময়ের এই জনপ্রিয় অভিনেত্রী। সে থেকেই দর্শক-নেটিজেনদের মনে বাঁধতে থাকে নানা কৌতূহল।

‘ইনসাফ’ এ তাসনিয়া ফারিণ ছাড়াও অভিনয় করেছেন শরিফুল রাজ, মোশাররফ করিমসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page