বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

এবার কান উৎসবে ঐশ্বরিয়ার সঙ্গে রেড কার্পেটে হাঁটবেন আলিয়া ভাট

মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের মেট গালা সমাপ্তির পর, বিশ্বের চলচ্চিত্র জগতের নজর এবার ফ্রান্সের দক্ষিণে৷ যেখানে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম সংস্করণ আজ (১৩ মে) থেকে শুরু হতে চলেছে৷
এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তী অভিনেতা রবার্ট ডি নিরোকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান পাম ডি’অর পুরস্কার দেওয়া হবে৷

কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী উৎসবেই এই সম্মান দেওয়া হবে রবার্ট ডি নিরোকে৷ সেইসঙ্গে আগামী ১৮ মে নিকোল কিডম্যানকে উইমেন ইন মোশন ২০২৫ পুরস্কারে সম্মানিত করা হবে৷
এই কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার বাইরে হলিউড সুপারস্টার টম ক্রুসের ‘মিশন ইমপসিবল’-এর স্পেশাল স্ক্রিনিং হবে৷ ফ্রান্সের ‘গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে’ আগামী ১৪ মে বুধবার এই সিনেমা দেখানো হবে৷

১৩ মে থেকে শুরু হয়ে ২৪ মে শনিবার পর্যন্ত এবারের কান চলচ্চিত্র উৎসব আয়োজিত হচ্ছে৷ যেখানে সরাসরি সম্প্রচার যেমন হবে, তেমনই ফেস্টিভ্যাল দে কান ইউটিউব চ্যানেলের ২৪ ঘণ্টার সরাসরি সম্প্রচার করবে আয়োজকরা৷

বাংলাদেশি সময় আজ রাত ১১ টা ১৫ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে৷ সেখানেই ডি নিরোকে পাম ডি’অর পুরস্কারে সম্মানিত করা হবে৷

এবারের কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় সিনেমা তথা বলিউডের দুই অভিনেত্রী উপস্থিত হবেন৷ কানের রেড কার্পেটে ফের একবার নিজের উপস্থিতি পেশ করতে চলেছেন বলিউড কুইন ঐশ্বরিয়া রাই বচ্চন ৷ সেই সঙ্গে বলিউডের আরেক অভিনেত্রী আলিয়া ভাটকে এবারের কানের লাল গালিচায় হাঁটতে দেখা যাবে৷

ঐশ্বরিয়া আবারও লাল গালিচায় ফিরে আসছেন৷ প্রায় দু’দশক আগে কান ফেস্টিভ্যালে অভিষেক করেছিলেন৷ যেখানে দেবদাসের প্রিমিয়ারে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে হেঁটে ছিলেন। তিনি কানের সঙ্গে যুক্ত সবচেয়ে আইকনিক ভারতীয় ব্যক্তিত্বদের মধ্যে একজন৷

এই বছর বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ল’ওরিয়াল প্যারিসের প্রতিনিধিত্ব করবেন কান চলচ্চিত্র উৎসবে৷ আর এই সুযোগ পেয়ে বেশ উত্তেজিত আলিয়া বলেন, ‘প্রথমবারের কান ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার বিষয়টা সবসময়ই গুরুত্বপূর্ণ৷’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page