রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

ঈদের ছুটি সমন্বয় : শনিবার খোলা থাকবে ব্যাংক, বিমা ও পুঁজিবাজার

ঈদুল আজহার দীর্ঘ ছুটির পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে আগামীকাল শনিবার (১৭ মে) সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও খোলা থাকবে দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি ও পুঁজিবাজার। ফলে গ্রাহকরা এ দিনেও পাবেন স্বাভাবিক ব্যাংকিং ও আর্থিক সেবা।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষ্যে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ এ ছুটির সমন্বয়ে সরকারি অফিসগুলো ১৭ ও ২৪ মে, দুইটি শনিবার খোলা থাকবে।

এর আগে গত ৬ মে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে সব তফশিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্ধারিত শনিবারগুলোতে খোলা রাখার নির্দেশ দিয়েছে। এর ফলে ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে চলবে স্বাভাবিক কার্যক্রম। গ্রাহকরা জমা, উত্তোলন, চেক নিষ্পত্তি, অনলাইন লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং সেবা নিতে পারবেন।
এদিকে পুঁজিবাজারেও এদিন লেনদেন চলবে নির্ধারিত সময় অনুযায়ী। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চালু থাকবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার এ উদ্যোগে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে আশা করছে খাত সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page