বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

অন্তরঙ্গ দৃশ্যে বাজিমাৎ করেন তাপসী, বাস্তব জীবনে কেমন?

বলিউডের মুখোরোচক খবরের আখড়া করণ জোহরের টক শো। তারকাদের ভেতরের খবর যেন বের করতে ওস্তাদ করণ। ওটিটি প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এ করণের সঙ্গে কফির নতুন আড্ডাও জমে উঠেছে বেশ।
প্রায় একে একে সব তারকা ডাক পাচ্ছেন এই শো-এ। বহু বছর ধরে চলা এই শোয়ের টিআরপি-ও মারাত্মক। আলিয়া-রণবীরের প্রেমচর্চা থেকে কিয়ারা-সিদ্ধার্থের সম্পর্কের গুঞ্জন, সবটাই উঠে এসেছিল করণের কথার ভাজে। এমনকী তারকাদের সঙ্গে যৌনতা নিয়ে খোলামেলা আলোচনাতেও পিছিয়ে নেই করণ।

বহু তারকারা বহুবার এই শোয়ে এলেও শুধু আমন্ত্রণ পাচ্ছেন না তাপসী পান্নু। কিন্তু কেন? প্রশ্নের উত্তরে এক সাক্ষাৎকারে অভিনেত্রী যা বললেন তাতে অবাক সকলে। তবে হ্যাঁ, বরাবরের মতো বুদ্ধিমত্তার সঙ্গে সোজাসাপ্টা জবাবই দিয়েছেন তিনি। এমন উত্তর যেন শুধু তার কাছ থেকেই আশা করা যেত। মজার ছলে তাপসীর জবাব ছিল, ‘আমার যৌনজীবন তো অত মশলাদার নয়! তাই হয়তো ডাকা হয় না।’

প্রসঙ্গত, বলিউডের পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে তাপসী পান্নুর অভিনয় নজর কেড়েছে দর্শক থেকে শুরু করে ফিল্ম সমালোচকদেরও। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের বিষয়ে তিনি এতইটাই মনযোগী যে নিজের স্বামীর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেন না তিনি। অভিনেত্রীর স্পষ্ট বাক্য, ‘আমার পার্টনারকে কখনোই এসব বিষয়ে কিছু বলি না। আমার প্রফেশনাল লাইফ, ব্যক্তিগত জীবনের থেকে অনেক অনেক দূরে রাখি।’

অভিনেত্রীর এমন অনেক ঘটনার প্রেক্ষিতেই তার ভক্ত ও নেটিজেনদের অনুমান, বাস্তবজীবন তথা স্বামী বা সংসার নিয়ে তার কোনো গভীর গল্প নেই; কাজেই পর্দার তুলনায় তার বাস্তবজীবন যে অনেকটাই ভিন্ন- তা বলাই যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page