বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

বিতর্কের মাঝে উর্বশী বললেন ‘মা আমার অনুপ্রেরণা’

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটে এবার আলোচনা-সমালোচনার কেন্দ্রে রয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তার পোশাক নির্বাচন নিয়ে অনুরাগীরা অসন্তুষ্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে উর্বশীর পোশাক নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে এসবের মাঝেও অভিনেত্রীর মন ভালো নেই।
কারণ, এই প্রথমবার তিনি মাকে ছাড়া কান চলচ্চিত্র উৎসবে এসেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মায়ের অসুস্থতার কারণেই তাকে সঙ্গে আনতে পারেননি। সম্প্রতি এক বড় দুর্ঘটনায় তার মা গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে হুইলচেয়ারে চলাফেরা করছেন। এই কারণে মাকে সঙ্গে না আনতে পারার আক্ষেপ প্রকাশ করেছেন উর্বশী।
উর্বশী বলেন, ‘মা-ই আমার অনুপ্রেরণা। মর্মান্তিক দুর্ঘটনার কারণে তিনি হুইলচেয়ারে আটকে আছেন। কিন্তু এই কঠিন সময়ে মায়ের মনের জোরই আমাকে অনেক এগিয়ে দেয়।’ চলচ্চিত্র জগতে উর্বশীর পরিবারের কেউ যুক্ত নন। তাই এই যাত্রাপথ তার জন্য মোটেই মসৃণ ছিল না। এই কঠিন পথে একমাত্র সঙ্গী ছিলেন মা। তাই কান চলচ্চিত্র উৎসবে মাকে সঙ্গে না আনতে পারার জন্য তিনি অনুতপ্ত।

প্রসঙ্গত, এই উৎসবে উর্বশীর দুটি পোশাকই ব্যাপক সমালোচিত হয়েছে। প্রথম দিন তিনি তোতাপাখির মতো রঙিন পোশাক পরেছিলেন এবং হাতেও একটি তোতাপাখি ধরেছিলেন, যা দেখে অনেকেই বিস্মিত হয়েছিলেন। দ্বিতীয় দিনেও পোশাক বিভ্রাট পিছু ছাড়েনি। রবিবার উর্বশী পোশাক পরিকল্পক নাজা সাদের নকশা করা একটি কালো স্বচ্ছ গাউন বেছে নিয়েছিলেন।
মঞ্চে এসে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়তেই বিপত্তি ঘটে। তার বাম বাহুর নিচের অংশটি ছেঁড়া ছিল, যা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। মুহূর্তেই অভিনেত্রীর সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসাহাসি শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page