বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

গর্ভবতী মা ও নবজাতকের জন্য পরীমণির বিশেষ উদ্যোগ

গর্ভবতী মা ও নবজাতকের জন্য এক অনন্য উদ্যোগ নিয়েছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি খুলেছেন তার নিজের ক্লোথিং ব্যবসা, যার লাভের নির্দিষ্ট একটি অংশ তিনি বরাদ্দ রেখেছেন তাদের জন্য। নায়িকা জানিয়েছেন, প্রতি তিন মাস পরপর এই লভ্যাংশ দিয়ে গর্ভবতী মা ও নবজাতকের পাশে থাকবেন তিনি।
ক্যারিয়ারের শুরু থেকেই ব্যক্তিজীবন নিয়ে বেশ চর্চায় ছিলেন পরীমণি। তবে মা হিসেবে তিনি একেবারেই ব্যতিক্রম। মাতৃত্বের খবর জানার পর কাজ থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নেন; ব্যস্ত হয়ে পড়েন সন্তানদের আগলে রাখতে।

এবার মা এবং নবজাতকের জন্য প্রয়োজনীয় পণ্যের ব্র্যান্ডশপ ‘বডি’ প্রতিষ্ঠা করেছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনলাইনভিত্তিক এই প্রতিষ্ঠানটি চালু করেন তিনি।

সম্প্রতি তার এই উদ্যোগ নিয়ে পরীমণি বলেন, ‘সবাই জানেন চলতি বছর ভালোবাসা দিবসে মা ও শিশুদের জন্য যাত্রা শুরু করেছে আমার ও আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান ‘বডি’। শুরু পর থেকে এখন পর্যন্ত আপনাদের যে ভালোবাসা পাচ্ছি সত্যই তা আমাকে সামনের দিকে নিয়ে যেতে সাহস দিচ্ছে। আর তাই এবার ‘বডি’ গর্ভবতী মা ও নবজাতকদের পাশে থাকার জন্য আরও এক নতুন উদ্যোগ নিয়েছে। প্রতি তিন মাস পর পর ‘বডি’র সেলের একটি নির্দিষ্ট লভ্যাংশ তাদের জন্য বরাদ্দ রাখা হবে।’

প্রসঙ্গত, এখন দুই সন্তানের দেখভালের পাশাপাশি অভিনয়ে সময় দিচ্ছেন পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট প্রথমবারের মতো পুত্রসন্তানের মা হন নায়িকা। এরপর গত বছরের মে মাসে এক কন্যাসন্তানের দত্তক নেন অভিনেত্রী। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম।

এদিকে পরীমণি অভিনীত বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন আরও এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেবেন নিরব হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page