বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

৬ দশমিক ২ মাত্রার জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, আহত ৮

৬ দশমিক ২ এবং ৫ দশমিক ৮ মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কে। সোমবার রাত ও মঙ্গলবার ভোরের দিকে ঘটা এই ভূমিকম্পে অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এক বিবৃতিতে ইউরোপের ভূমিকম্প গবেষণা সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিকেল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি আঘাত হানে সোমবার স্থানীয় সময় রাত ১১ টা ১৭ মিনিটে এবং সেটির মাত্রা ছিল ৬ দশমিক ২। এজিয়ান সাগরের উপকূলে তুরস্কের সীমান্তঘেঁষা গ্রিক দ্বীপ দোদেকানেসের ভূপৃষ্ঠের ৬৮ কিলোমিটার গভীরে।
প্রথম ভূমিকম্পটির পর মঙ্গলবার ভোরের দিকে আঘাত হানে ৫ দশমিক ৮ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি। এটির উৎপত্তিস্থল ছিল তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর মারমারিজের ভূপৃষ্ঠের ১৮ কিলোমিটার গভীরে।

প্রথম দফার ভূমিকম্পে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তবে মারমারিজের মেয়র ইদ্রিস আকবিয়িক জানিয়েছেন শহরটিতে আট জন আহত হয়েছেন। ভূমিকম্পের সময় জানালা বা বারান্দা থেকে ঝাঁপ দিয়ে সড়কে নামার কারণে আহত হয়েছেন তারা।
তুরস্কের শক্তিশালী ও ব্যাপক প্রাণঘাতী ভূমিকম্পের অতীত ইতিহাস রয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের ১১টি প্রদেশে প্রাণ হারিয়েছিলেন ৫ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ।

এরও আগে ২০২০ সালে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল দেশটিতে। সেবার প্রাণ হারিয়েছিলেন ১ হাজার ৪ শতাধিক মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page