বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

কোনোদিন ২০ ঘণ্টা কাজ করিনি : কাজল

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল দেবগন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি কখনোই দিনে ২০ ঘণ্টার বেশি কাজ করেননি। পরিবার এবং প্রযোজকদের সহযোগিতার কারণেই কাজ ও সংসার সামলাতে তার কোনো অসুবিধা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
৫০ বছর বয়সী কাজল নব্বইয়ের দশকের অন্যতম সফল বাণিজ্যিক অভিনেত্রী। আজও তার জনপ্রিয়তা তুঙ্গে। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সেইসব অভিনেতাদের একজন ছিলাম যারা এক সময়ে একটি মাত্র ছবিতেই কাজ করতে পছন্দ করতাম।’
তার কথায়, ‘একসঙ্গে একাধিক প্রজেক্টে কাজ করার পক্ষপাতী ছিলাম না আমি। একটি শেষ হলে তবেই অন্যটি করতে রাজি হতাম। দিনে ২০ কিংবা তার বেশি ঘণ্টা কাজ করতাম না কখনোই। এই সিদ্ধান্ত নিতে পরিবারকে পাশে পেয়েছি, বিশেষ করে আমার মা খুব সাহায্য করতেন।’

এদিকে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন শুটিংয়ে আট ঘণ্টা কাজ করার দাবি তুলে বিতর্কে জড়িয়েছেন। এমনকি সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ ছবি থেকেও বাদ পড়েছেন। এমন পরিস্থিতিতে কাজল তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
তিনি জানান, প্রথম সন্তান নিসার জন্মের পরও প্রযোজকদের সঙ্গে তার কাজের সময় নিয়ে আলোচনা হয়েছিল। তবে তার ক্ষেত্রে প্রায় সব প্রযোজকই ‘আন্ডারস্ট্যান্ডিং’ ছিলেন। তারা তাকে সময়ের আগেই কাজ থেকে ছুটি দিয়ে দিতেন, যার ফলে তিনি দ্রুত সন্তানের কাছে ফিরতে পারতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page