বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

মিষ্টি হাসিতে ধরা দিলেন রোজা

চলতি বছরের শুরুতে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান সবাইকে চমকে দিয়ে বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে। বর্তমানে এই তারকা দম্পতি বেশ ভালো সময় কাটাচ্ছেন, যার ঝলক তারা প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি রোজা আহমেদ তার নতুন কিছু ছবি শেয়ার করে নেটিজেনদের মন জয় করেছেন।
রোজা আহমেদ তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু নতুন ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে একটি সোফায় বসে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দী হতে দেখা যায়। তার এই স্নিগ্ধ হাসিতে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। ছবির ক্যাপশনে রোজা লিখেছেন, ‘সোনালী সুতোর কাজ, গল্পে ভরা এক মন।’
ছবিগুলো প্রকাশের পর পরই তার কমেন্ট বক্স ভরে উঠেছে নেটিজেনদের প্রশংসায়। আয়রা ইসলাম নামের একজন লিখেছেন, ‘অসাধারণ সুন্দর লাগছে আপু।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। আরেকজন মন্তব্য করেছেন, ‘কী মার্জিত, কী সুন্দর, দেখতে একদম অসাধারণ লাগছে।’ তার রূপ ও সারল্য দেখে অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন
উল্লেখ্য, রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। উচ্চশিক্ষা সম্পন্ন করার পর তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ প্রতিষ্ঠা করেন।

পেশাগতভাবে একজন সফল মেকআপ আর্টিস্ট হওয়ার পাশাপাশি তিনি একজন উদ্যোক্তাও। তাহসানের সঙ্গে তার বিয়ে হওয়ার পর থেকে তিনি আরও বেশি পরিচিতি লাভ করেছেন এবং ভক্তদের কাছে এখন তিনি পরিচিত মুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page