বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

সঞ্জয়ের ৩৯ হাজার কোটির সাম্রাজ্যের উত্তরসূরি স্ত্রী-সন্তান নন, তবে কে?

আকস্মিক মৃত্যু হয়েছে কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও শিল্পপতি সঞ্জয় কাপুরের। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, খেলার মাঠে দুর্ঘটনাবশত মৌমাছি গিলে ফেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।
সঞ্জয় কাপুর ছিলেন বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক সংস্থা ‘সোনা কম্পস্টার’-এর কর্ণধার। সংস্থাটি ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনে কাজ করে থাকে। ২০২৪ সালের হিসাব অনুযায়ী, এই কোম্পানির বাজারমূল্য ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৯,০০০ কোটি টাকা।

যে কারণে সঞ্জয়ের মৃত্যুর পর প্রশ্ন উঠছে—কার হাতে উঠছে এই ব্যবসায়ীর গড়া ৩৯ হাজার কোটি টাকার সাম্রাজ্য?
ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, বিস্ময়করভাবে এত বড় সাম্রাজ্যের দায়িত্ব সঞ্জয়ের স্ত্রী বা সন্তানদের হাতে যাচ্ছে না। বরং এই প্রতিষ্ঠানের হাল ধরতে চলেছেন সঞ্জয়ের দুই বোন—সুপর্ণা কাপুর ও মন্দিরা কাপুর কইরালা।

দুই বোনই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সুপর্ণা একজন খ্যাতনামা ম্যাগাজিনের সম্পাদক। অন্যদিকে মন্দিরা ‘সোনা মন্দিরা প্রাইভেট লিমিটেড’-এর সিইও, যা মূলত অটোমোবাইল খাতে কাজ করে।

একসময় সঞ্জয়ের সঙ্গে ‘সোনা’ নামক স্বত্বাধিকার নিয়ে আইনি লড়াইয়ে জড়িয়েছিলেন মন্দিরা। তবে সময়ের সঙ্গে সব গুছিয়ে নেওয়া হয়েছিল এবং এখন তাদের হাতেই যাচ্ছে পারিবারিক এই ব্যবসার ভার।

সঞ্জয় তিনটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী ছিলেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। তাদের দুই সন্তান—সামাইরা ও কিরণ। বিচ্ছেদের পর সঞ্জয় সন্তানদের জন্য ১৪ কোটি টাকার বন্ড সই করেন, যাতে সুদসহ প্রতিমাসে ১০ লাখ টাকা করে সন্তানদের অ্যাকাউন্টে আসে। এছাড়া খার অঞ্চলে একটি বিলাসবহুল বাড়িও রেখে গেছেন সন্তানের নামে।

পরবর্তী সময়ে প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়, তাদের ঘরেও রয়েছে এক সন্তান। তার জন্যও সুনির্দিষ্টভাবে সম্পত্তি বরাদ্দ রেখে গেছেন তিনি।

তবে হঠাৎ করে এই অকালপ্রয়াণে স্তব্ধ কাপুর পরিবার। কোটি টাকার সাম্রাজ্য নিয়ে যতই আলোচনা হোক না কেন, এই শোক কাটিয়ে ওঠা যে সহজ হবে না, তা বলাই যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page