বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

জীবনে পরিবারকে সময় দিতে পারিনি, অপরাধী মনে হয় : আমির খান

দেখতে দেখতে কেটে গেছে জীবনের ৬০ বছর। এই বয়সে এসে নতুন প্রেম খুঁজে পেয়েছেন ঠিকই তবুও অনুশোচনায় ভুগছেন আমির খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই দুঃখের কথা জানালেন অভিনেতা।
কাজের ব্যস্ততায় আমির খান পরিবারকে যথেষ্ট সময় দেন না। এই অভিযোগ বার বার উঠেছে। সাক্ষাৎকারে নিজেও সেই অভিযোগের কথা স্বীকার করেছেন তিনি।

আমির বলেন, “‘লাল সিংহ চাড্ডা’ ছবির আগেই আমি কাজ থেকে অবসর নেব ভেবেছিলাম। নিজেকে নিয়ে ভাবনাচিন্তা করছিলাম। কোভিড মহামারির শেষের দিকে উপলব্ধি করেছিলাম, আমার জীবনের অধিকাংশ সময় কাটিয়ে ফেলেছি। কিন্তু ১৮ বছরের পর থেকে জীবনের বেশিরভাগ সময়ই আমার জীবনজুড়ে ছিল শুধুই ছবির কাজ।”
আমির আরও বলেন, “এসব ভাবতে ভাবতেই বুঝলাম, আমি আমার পরিবার, সম্পর্কে বেশি সময় দিইনি। সন্তান, ভাইবোন, পরিবার কেউই সময় পায়নি আমার। কিরণ বা রিনাকে বিয়ে করেছিলাম। কিন্তু এই মানুষগুলোকে সময় দিতে পারিনি।”

কথাগুলো বলতে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন আমির। তিনি বলেন, “কোভিড চলাকালীন সময়ে এসব ভাবতাম। খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। নিজেকে দোষী মনে হচ্ছিল। নিজে যা কিছু করেছি, তা ভেবে মোটেই ভালো লাগছিল না। আমি ৩৫ বছরে বহু সিনেমায় কাজ করেছি। তাই এবার পরিবারকে সময় দেওয়া দরকার। সৌভাগ্যবশত এই ভাবনাগুলো যখন আসে, তখন আমার বয়স ৫৫-৫৭ বছর। ৮৮ নয়। তাহলে অনেকটা দেরি হয়ে যেত। এখন অন্তত আমি কিছু করতে পারব।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page