বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

একই বার্থে শুয়ে রোমান্সে মজলেন কাঞ্চন-শ্রীময়ী

বর্ষায় পাহাড়ের টানে তিলোত্তমা ছেড়েছেন ওপার বাংলার তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। তাদের কালিম্পং ভ্রমণের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, বর্ষার অপরূপ সৌন্দর্য।
শ্রীময়ী চট্টোরাজের শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, ট্রেনের আপার বার্থে মায়ের সঙ্গে হাসিমুখে বসে আছে ছোট্ট কৃষভি। নেটিজেনদের অনেকেই মনে করছেন, কাঞ্চন-শ্রীময়ী তাদের এই যাত্রা করছেন ট্রেনের ফার্স্ট ক্লাসে।
আরেকটি ছবিতে দেখা যায়, লোয়ার বার্থে একে অপরের চোখে চোখ রেখে রোমান্সে মজেছেন এ তারকাজুটি। হোটেলের জানালা থেকে শুরু করে গাড়ির ভেতর থেকেও তারা ক্যামেরাবন্দী করেছেন বৃষ্টিভেজা পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য।
এর আগেও কৃষভিকে নিয়ে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। তখন অবশ্য সে ছিল খুবই ছোট। গত নভেম্বরে কৃষভির জন্মের মাত্র দেড় মাসের মাথায় ডিসেম্বরে পেলিংয়ে গিয়েছিলেন।

প্রসঙ্গত, কাঞ্চনের জীবনের নানা উত্থান-পতনে শ্রীময়ী সবসময় পাশে ছিলেন। ২০২৪ সালের জানুয়ারিতে দ্বিতীয় স্ত্রী পিঙ্কির সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পরপরই কাঞ্চন বিয়ে করেন শ্রীময়ীকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page