বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

রোজার সঙ্গে সুইমিংপুলে তাহসান, কী বলছেন ভক্তরা

চলতি বছরের শুরুতে সংগীতশিল্পী তাহসান খান ও মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ দাম্পত্য জীবন শুরু করেন। এর পর থেকে অপরিচিত রোজা আহমেদ চলে আসেন আলোচনায়।

তিনি এখন নিয়মিত চর্চার বিষয়। ইনস্টাগ্রাম ও ফেসবুকে বেড়েছে তাঁর অনুসারীর সংখ্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা পোস্ট করেন, তা মুহূর্তেই ছড়িয়ে যায়। এবার তাহসানের সঙ্গে সুইমিংপুলের স্থিরচিত্র ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোজা। তা নিয়ে মেতে উঠেছেন ভক্তরা। কেউ বলেছেন, তাহসান ভাই একজন পরী পেয়েছেন। আবার কেউ বলছেন, তাহসান ভাইয়ের জীবনটা পূর্ণতা পেয়েছে।

ইনস্টাগ্রামে পোস্ট করা স্থিরচিত্রে বোঝা গেছে, তাহসান ও রোজা ঘোরাঘুরি করছেন। কিছু মুহূর্তের স্থিরচিত্র শেয়ার করেছেন রোজা আহমেদ। তাতে দেখা যায়, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি—আর এমন সময় সুইমিংপুলে তাঁদের আদুরে এক মুহূর্ত! তাহসানের বাহুতে স্ত্রী রোজা, তাকিয়ে আছেন ভালোবাসার দৃষ্টিতে। সুইমিংপুলের একান্ত মুহূর্ত ছাড়াও আরও কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন রোজা। রিসোর্টের একটি কক্ষ দারুণ আবহে সজ্জিত।

এ ছাড়া বই হাতে একটুখানি প্রশান্তির মুহূর্তও ভাগ করে নেন রোজা।
তাহসানের সঙ্গে রোজা আহমেদ স্থিরচিত্রগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সত্যিকারের বিলাসিতা হচ্ছে প্রিয়জনের সঙ্গে কাটানো সময়, যেখানে নীরবতাও বোঝাপড়ায় পূর্ণ, ধীর সকালে ফিসফিস করা প্রতিশ্রুতি, আর ভালোবাসা—যেটা একেবারে আমাদের নিজের।’
তাহসান–রোজার স্থিরচিত্র দেখে আনিকা লিখেছেন, মায়াবী সৌন্দর্য। জাফরীন লিখেছেন, ‘ক্রাশগুলো তাঁদের বউদের নিয়ে সুখে থাকুক।’ শাকিলা নামের একজন লিখেছেন, ‘দুজনকেই খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। মনে হচ্ছে, এতদিনে তাহসান ভাই তাঁর জীবনের ভালোবাসার পূর্ণতা পেল। আল্লাহ তোমাদের সুখে রাখুক, সুস্থ রাখুক।’ অনেকে আবার ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ভালোবাসার দম্পতি।’ ইনস্টাগ্রামে পোস্ট করা রোজার এই পোস্টে লাভ রিঅ্যাকশন পড়েছে ৮৫ হাজারের বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page