বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

মারা গেছেন বিখ্যাত মার্কিন গায়ক-অভিনেতা ববি শারম্যান

মারা গেছেন বিখ্যাত মার্কিন গায়ক ও অভিনেতা ববি শারম্যান। গত মঙ্গলবার (২৪ জুন) প্রয়াণ ঘটে তার। সত্তর দশকের জনপ্রিয় এই তারকার মৃত্যুকালে বয়স হইয়েছিল ৮১ বছর।
শারম্যান এর স্ত্রী ব্রিজিট পুয়েবলন শারম্যান ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তায় গায়কের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

ব্রিজিট লেখেন, ‘আমার স্বামী ববি শারম্যান আজ আমাদের ছেড়ে চলে গেছেন। তার হাতে হাত রেখে তিনি আমাদের ভালোবাসার ২৯ বছরের সংসারকে সম্মান জানিয়ে বিদায় নিয়েছেন। এই কঠিন সময়েও তিনি আমার পাশে ছিলেন, সবসময় ছিলেন। তিনি ছিলেন সাহসী, কোমল আর আলোয় ভরা মানুষ।’
মাস কয়েক আগে জানা যায়, মারণঘাতি ক্যানসারে আক্রান্ত ছিলেন শারম্যান; ছিলেন স্টেজ ৪ এ। সে সময় থেকেই তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। শেষদিকে কিডনি থেকে ক্যানসার তার শরীরজুড়ে ছড়িয়ে পড়ে।
গায়ক ও অভিনেতা হিসেবে পরিচিতি পেলেও ববির জীবনের আরেকটি অনন্য অধ্যায় হলো তার মানবসেবামূলক ভূমিকা। গ্ল্যামার ভুবন ছেড়ে তিনি যুক্ত হন জরুরি স্বাস্থ্যসেবা খাতে। তার মৃত্যুতে শোক নেমে এসেছে পশ্চিমের বিনোদন দুনিয়াতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page