বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

আমার নাটকের বাজেট সবচেয়ে বেশি : তৌসিফ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি প্রথমে র‌্যাম্পের মাধ্যমে মিডিয়াতে আসে এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। উপহার দিয়েছেন একাধিক নাটক। এবার এক সাক্ষাৎকারে জানালেন তিনি ছবিতে কাজ করতে চান।
সাক্ষাৎকারে তৌসিফ বলেন, ‘আমি সামনে ছবি করতে চাই, বড় কাজ করতে হলে নিজেকে আসতে আসতে তৈরি করতে হবে। যেটা দেখলাম যে আসলে বড় কাজ কীভাবে অনুশীলনে আনবো, সেটার জন্য একটা কাজের পেছনে অনেক দিন সময় দিতে পারলে কাজগুলো অন্যরকম হয়।’
‘এবার একেকটা নাটকের পেছনে আমার ১৩ থেকে ১৪ দিন সময় লেগেছে। আমার এভারেজ নাটক ৭ থেকে ১০ দিন সময় লাগে।’

নাটকের বাজেট সবচেয়ে বেশি উল্লেখ করে এ অভিনেতা বলেন, ‘আমি আমার কাজের ক্ষেত্রে পরিবর্তনটা আনার চেষ্টা করছি যে একেকটা কাজে অনেক বেশি দিন দিচ্ছি পারছি অনেক শুটিং করতে পারছি অনেক বেশি ডিটেইল নিয়ে আসতে পারছি। বড়াই করে বলতেই পারি আমার নাটকের বাজেট সবচেয়ে বেশি।’

প্রসঙ্গত, ২০১৩ সালে রাজিব এর পরিচালনায় এবং এয়ারটেল পরিবেশিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকে প্রথম কাজ করেন। এরপর একে বিভিন্ন নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page