বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন

দুইবার বদলাতে হয় আমির খানের আলোচিত সেই পিকে’র গল্প

আমির খানের অভিনীত রাজকুমার হিরানির বিখ্যাত ছবি ‘পিকে’ বক্স অফিসে ঝড় তুলেছিল। মুক্তির আগে কিছু বিতর্ক থাকলেও ছবি মুক্তির পরপরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। তবে অনেকেই জানেন না, সিনেমাটির চূড়ান্ত গল্পটি তৈরি হওয়ার আগে পুরো স্ক্রিপ্ট দুইবার বদলাতে হয়েছিল।
এক সাক্ষাৎকারে আমির খান নিজেই জানান, ছবিটির প্রথম গল্পে প্রধান চরিত্রের ছিল মানুষের চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার শক্তি। সেই গল্প নিয়ে রাজকুমার হিরানি ও অভিজাত যোশী দেড় বছর কাজ করেছিলেন। কিন্তু পরে তারা বুঝতে পারেন, এটি কিছুটা মিল পাচ্ছে হলিউডের ২০১০ সালের ছবি ‘ইনসেপশন’-এর সঙ্গে। এর ফলে গল্প চুরির অভিযোগ উঠতে পারে বলে আশঙ্কা করেন তারা। তখন হিরানি আবার নতুন গল্প লেখার সিদ্ধান্ত নেন।
এরপর তারা একটি নতুন ভাবনায় এগোতে থাকেন— যেখানে প্রধান চরিত্রটি ঈশ্বরকে খুঁজে বেড়ায় এবং না পেয়ে আদালতে মামলা করে বসে। গল্পটি আকর্ষণীয় মনে হলেও, তখনই ঘোষণা আসে ‘ওহ মাই গড’ নামে আরেকটি হিন্দি ছবির, যার প্লট অনেকটাই মিল ছিল এই ভাবনার সঙ্গে। হিরানি বুঝতে পারেন, এবারও দর্শকদের কাছ থেকে অনুলিপির অভিযোগ আসতে পারে। তাই দ্বিতীয়বারের মতো আবার গল্প লেখা শুরু হয় একেবারে নতুন করে।

পরবর্তীতে যে গল্পটি তৈরি হয়, সেটিই ছিল ‘পিকে’। অবশেষে ছবিটি সুপারহিট হয় এবং আমির খানের পাশাপাশি সুশান্ত সিং রাজপুত ও আনুশকা শর্মার অভিনয়ও দর্শকদের প্রশংসা কুড়ায়; বহুবার পাল্টানো এই গল্পই পরিণত হয় একটি সফল সিনেমায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page