সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

খাওয়ার আগে নাকি পরে, কোন সময় পানি খাওয়া ভালো?

আমাদের মধ্যে অনেকেই খেতে খেতে হেঁচকি ওঠার ভয়ে হাতের কাছে পানি রাখেন। কিন্তু প্রয়োজন না হলে মুখে তোলেন না। খেতে খেতে পানি পান করা নাকি খারাপ! কেউ কেউ বলেন, খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে পানি খেলে নাকি হজমের গোলমাল হয়। পানি খাওয়া নিয়ে এমন নানা ধারণা ছড়িয়ে রয়েছে।
শারীরবৃত্তীয় কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করতে পানি খাওয়ার প্রয়োজন রয়েছে। শরীরে আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে পানি। খেতে খেতে হঠাৎ গলায় খাবার আটকালে বা হেঁচকি উঠলে পানি তো খেতেই হবে। কিন্তু হজমের সমস্যা নিরাময় করতে চাইলে পানি খেতে হবে নিয়ম মেনে।

তবে চিকিৎসকরা বলছেন, খাবার খাওয়ার পর পানি খেলে হজম ভালো হয়। বিপাকক্রিয়া ভালো রাখতেও পানির ভূমিকা রয়েছে। তার জন্য সঠিক নিয়ম জেনে পানি খেতে হবে। তাই যাদের হজমের সমস্যা রয়েছে, তারা খাবার খাওয়ার অন্তত আধঘণ্টা আগে পানি খাবেন।
খেতে খেতে পানি খেলে পরিপাক ক্রিয়া ভালো হয়। খাবারের অংশ পাকস্থলীতে থিতু হতে পারে। আবার, যাদের অতিরিক্ত পিত্তরস বা উৎসেচক ক্ষরণ হয়, তাদের খাবার খাওয়ার কিছুক্ষণ পর পানি খেয়ে নেওয়া ভালো।
অতিরিক্ত খাবার খেয়ে ফেলার প্রবণতা নিয়ন্ত্রণ করা যায়, হজম ভালো হয়। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছেন, তাদের জন্য এই অভ্যাস ভালো।

খাবার খেতে খেতে পানি খাওয়া যায়?

খাবার খেতে খেতে সামান্য পানি চুমুক দিয়ে খেলে গিলতে সুবিধা হয়। খাদ্যনালি থেকে পাকস্থলী পর্যন্ত খাবার নিয়ে যেতে সাহায্য করে পানি। এ ছাড়া হজমেও গতি আসে। তবে পানি খাওয়ার পরিমাণ সম্পর্কে অবহিত থাকা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page