রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

বসুন্ধরা পেপার, টিস্যু ও ডায়াপ্যান্ট সুপারব্র্যান্ডস ২০২৫–২৬ পুরস্কার অর্জন

বসুন্ধরা পেপার টানা চতুর্থবারের মতো সম্মানজনক সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫–২৬ পুরস্কার অর্জন করেছে। পাশাপাশি বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা ডায়াপ্যান্টও টানা তৃতীয়বারের মতো সুপারব্র্যান্ডস সম্মান লাভ করেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার লে মেরিডিয়েন হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দেশের শীর্ষ মানসম্মত ব্র্যান্ডগুলোকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়।
ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, চিফ সেলস অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ইমরান বিন ফেরদৌস, হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন এবং জেনারেল ম্যানেজার (সেলস–টিস্যু) কাজী ইমদাদুল হকসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সুপারব্র্যান্ডস একটি আন্তর্জাতিক স্বীকৃতি, যা গত ৩১ বছরে বিশ্বের ৯০টি দেশে সফল ব্র্যান্ডগুলোকে প্রদান করা হয়েছে। এটি এমন সব ব্র্যান্ডকে সম্মানিত করে, যারা গ্রাহকের আস্থা ও আনুগত্য অর্জন করে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে।

বসুন্ধরা পেপার, টিস্যু ও ডায়াপ্যান্ট শুধু মান ও কর্মদক্ষতায় বাজারে নেতৃত্ব দিচ্ছে না, বরং প্রতিদিনের জীবনে ভোক্তাদের জীবনধারায় ইতিবাচক পরিবর্তন এনেছে। এসব ব্র্যান্ড ঘরোয়া স্বাস্থ্যবিধি, আরাম ও সুস্থ জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page