বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপ, হামলাকারী আটক

জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. ‍মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে যাওয়া জাতীয় নাগরিক পার্টির  সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করেছেন আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা।
সোমবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন আখতার। এ ঘটনার প্রায় ৬ ঘণ্টা পর মিজানুর রহমান চৌধুরী নামের এক আওয়ামী লীগ কর্মীকে পুলিশ আটক করেছে। স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটস এলাকা থেকে তাকে হেফাজতে নেয় নিউইয়র্ক পুলিশ।

জানা গেছে, এ ঘটনায় আরও বেশ কয়েকজনকে পুলিশ খুঁজছে। তাদের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।
স্থানীয় সময় সোমবার বিকেল ৩টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধি দলের সদস্যদের বহনকারী ফ্লাইটটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করে। এসময় টার্মিনালের বাইরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মী বিক্ষোভ প্রদর্শনসহ বিভিন্ন স্লোগান দেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা টার্মিনাল থেকে বর হয়ে গাড়িতে ওঠার সময় আওয়ামী লীগের কর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন।
ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, পিঠে ভাঙা ডিম নিয়ে হাঁটছেন আখতার। এসময় কালো টুপি ও কালো শার্ট পরা একজন ডিম দেখিয়ে সেটি আখতারকে লক্ষ্য করে ছুড়ে মারেন। সেটি তার পিঠে গিয়ে পড়ে। সেসময় পাশ থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

ঘটনার সময় নেভি ব্লু জার্সি ও কালো রঙের সোয়েটার পরা দুই ব্যক্তি আখতারকে সরিয়ে নিয়ে দ্রুত সামনের দিকে হেঁটে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page